বাংলাদেশ সেনাবাহিনীতে কম্পিউটার নেটওয়ার্ক শীর্ষক সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সেনানিবাসে গত ২০ অক্টোবর ‘বাংলাদেশ আর্মি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (ডব্লিউএএন): বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেনাসদর তথ্যপ্রযুক্তি পরিদপ্তর আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. মইনুল ইসলাম।জেনারেল মইনুল ইসলাম তাঁর বক্তব্যে ভবিষ্যৎ কম্পিউটার নেটওয়ার্ক সম্প্রসারণের পাশাপাশি এ সম্পর্কিত কর্মপন্থার ওপর সংশ্লিষ্ট ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করেন। সেমিনারে সভাপতিত্ব করেন সেনাসদর তথ্যপ্রযুক্তি পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তেহসিন হাসান। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষক এবং সেনাবাহিনীর বিভিন্ন ফর্মেশন থেকে আগত উল্লেখযোগ্য-সংখ্যক কর্মকর্তারা এতে অংশ নেন।সেমিনারে বর্তমান তথ্যপ্রযুক্তির অব্যাহত সম্প্রসারণের আলোকে সেনাবাহিনীর নেটওয়ার্কের অবস্থান এবং এ সম্পর্কিত নিরাপত্তার জন্য কী করা যেতে পারে, এসব বিষয় ছাড়াও নেটওয়ার্কের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ ও দক্ষ জনবল তৈরির লক্ষ্যে সঠিক প্রশিক্ষণের ব্যাপারেও গুরুত্ব আরোপ করা হয়। আইএসপিআর।