বাংলাদেশ স্কাউটসের জাতীয় কাউন্সিলে চট্টগ্রামের দুজনের অর্জন
স্কাউট আন্দোলনে অবদান রাখার জন্য বাংলাদেশ ব্যাংকের সাবেক উপপরিচালক ও চট্টগ্রাম জেলা রোভার স্কাউটসের সহকারী কমিশনার সৈয়দ নাসির উদ্দিন রৌপ্য ইলিশ পদক পেয়েছেন। অন্যদিকে স্কাউটিংয়ে দক্ষতা দেখানোর জন্য প্রেসিডেন্টস স্কাউট পদক পেয়েছেন হাজী মুহম্মদ মুহসীন কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী অনিরুদ্ধ বড়ুয়া।
১১ অক্টোবর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কাউন্সিলের ৪৪তম বার্ষিক সাধারণ সভায় তাঁদের হাতে পদক তুলে দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
সৈয়দ নাসির উদ্দিন ১৯৬১ সালে বাংলাদেশ ব্যাংক কলোনি স্কাউট গ্রুপের সঙ্গে সম্পৃক্ত হন এবং ১৯৭০ সাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ১৯৭১ সালে ১ নম্বর সেক্টরে গ্রুপ কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নেন। ২০০৮ সালে তিনি বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক হিসেবে অবসর নেন।
অনিরুদ্ধ বড়ুয়া ১৯৯৯ সালের ২৩ আগস্ট জন্মগ্রহণ করে। অনিরুদ্ধ বড়ুয়ার বাবা অগ্রদূত বড়ুয়া বেসরকারি সংস্থায় চাকরি করেন এবং মা বর্তিকা বড়ুয়া বোয়ালখালীর পশ্চিম গোমদন্ডী উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষিকা। িবজ্ঞপ্তি।