বাংলাদেশ হয়ে আরও চাল যাবে ত্রিপুরায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের ওপর দিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় আরও ৩৫ হাজার টন চাল পাঠাতে পারে দেশটির কেন্দ্রীয় সরকার। উত্তর-পূর্বাঞ্চলীয় চারটি রাজ্যে রেললাইন মিটারগেজ থেকে ব্রডগেজে পরিবর্তনের কাজ চলায় ওই রেলপথে চাল পাঠাতে পারছে না ভারত। খবর জিনিউজের।
ত্রিপুরার খাদ্য ও বেসামরিক পণ্য পরিবহনবিষয়ক মন্ত্রী ভানুলাল সাহা গতকাল শুক্রবার আগরতলায় সাংবাদিকদের জানান, বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করছে।