বাংলাদেশকে আরও ১০০ মেগাওয়াট বিদ্যুৎ দেবে ত্রিপুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশকে আরও ১০০ মেগাওয়াট বিদ্যুৎ দিতে সম্মতি প্রকাশ করল ভারতের ত্রিপুরা। বর্তমানে দৈনিক ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বজায় রেখেই অতিরিক্ত আরও ১০০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানিতে নিজেদের সম্মতির কথা কেন্দ্রীয় সরকারকে জানিয়ে দিয়েছে ত্রিপুরা সরকার।

গতকাল সোমবার ত্রিপুরার বিদ্যুৎমন্ত্রী মানিক দে বলেন, ভারত সরকারের তরফে বাংলাদেশে আরও ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহে রাজ্যের মতামত জানতে চাওয়া হয়। রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, তাদের কোনো আপত্তি নেই। এ প্রসঙ্গে মানিক দে বলেন, ‘বাংলাদেশ ত্রিপুরার বন্ধুদেশ। বহু ক্ষেত্রেই তারা ত্রিপুরার জনগণের পাশে দাঁড়িয়েছে। তাই বাংলাদেশকে তাদের চাহিদামতো বিদ্যুৎ দিতে পারাটা রাজ্যবাসীর জন্য গর্বের।’

ত্রিপুরা বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ। রাজ্যের দৈনিক চাহিদা ২৫০ এবং বাংলাদেশে পালাটানা থেকে ১০০ মেগাওয়াট খরচ করেও উদ্বৃত্ত থাকছে বিদ্যুৎ।