বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করাই লক্ষ্য: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেছেন, জনগণের কঠোর পরিশ্রম ও দেশের ভৌগোলিক অবস্থানের কারণে আওয়ামী লীগের গত নির্বাচনী ইশতেহারে উল্লেখিত ২০৪১ সাল সময়সীমার অনেক আগেই বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে। খবর বাসসের।
বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) একটি প্রতিনিধিদল গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকালে বিএসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন পুঁজিবাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানটি ‘এ’ ক্যাটাগরির প্রতিষ্ঠান হিসেবে বৈশ্বিক মানের স্বীকৃতিদানকারী সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনের (আইওএসসিও) তালিকাভুক্ত হয়েছে বলে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।