বাংলাদেশকে দুই লাখ টন চাল দিতে নীতিগত সম্মতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশকে দুই লাখ টন চাল দিতে নীতিগতভাবে সম্মতি জানিয়েছে থাইল্যান্ড। দুই দেশের মধ্যে চুক্তি করে সরকারিভাবে এ চাল কেনা হবে। চুক্তির শর্তাবলি চূড়ান্ত করতে অতিসত্বর একটি প্রতিনিধিদল সে দেশে পাঠানোর অনুরোধ জানিয়েছেন থাই বাণিজ্যমন্ত্রী।গতকাল বুধবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাকের সঙ্গে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সফররত থাইল্যান্ডের বাণিজ্যমন্ত্রী পোরনটিভা নাকাসাইয়ের নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধিদলের সাক্ষাৎকালে তাঁরা এ সম্মতির কথা জানান। এ সময়ে বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত তাসানাওয়াদি মিয়ানচারোন উপস্থিত ছিলেন।খাদ্যমন্ত্রী বলেন, বন্ধুপ্রতিম দেশ হিসেবে থাইল্যান্ডের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। বাংলাদেশি ব্যবসায়ীরা বেসরকারি উদ্যোগে থাইল্যান্ড থেকে চাল আমদানি করছেন। এ মুহূর্তে সরকারি পর্যায়ে বাংলাদেশ থাইল্যান্ড থেকে চাল আনতে আগ্রহী। আন্তর্জাতিক বাণিজ্যের শর্তাবলি অনুসরণ করে এ চাল কেনা হবে।থাই বাণিজ্যমন্ত্রী বলেন, তাঁর দেশ বিশ্বের অনেক দেশেই চাল রপ্তানি করে থাকে। তাঁর দেশের সরকারি গুদামে সিদ্ধ চালের মজুদ রয়েছে। আলোচনার মাধ্যমে চুক্তির শর্তাবলি ও মূল্য নির্ধারণ করা হলে এ চাল প্রেরণ করা সম্ভব হবে। তিনি কৃষি ও কৃষি প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে একমত পোষণ করেন।