প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রজাতন্ত্র দিবস (২৬ জানুয়ারি) উপলক্ষে ত্রিপুরার মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয় আগরতলার আসাম রাইফেল মাঠে। সেখানে পুলিশ ও আধা-সামরিক বাহিনীর অভিবাদন গ্রহণ করেন রাজ্যপাল তথাগত রায়। পরে রাজ্যপাল তাঁর ভাষণে আগরতলা-ঢাকা-কলকাতা বাস চলাচল এবং রাজ্যে ইন্টারনেটের সুবিধা পাওয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানান। সেই সঙ্গে তিনি রাজ্য সরকারের সাফল্য তুলে ধরেন। এদিকে আগরতলা-আখাউড়া সীমান্তে মিষ্টিমুখ করেছে বিজিবি ও বিএসএফ।