বাংলাদেশকে ধন্যবাদ জানালেন সিন্ধুর মুখ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যার্তদের জন্য ত্রাণ-সহায়তা পাঠানোয় বাংলাদেশের সরকারকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী কাইম আলী শাহ। গত সোমবার বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার রুহুল আলম সিদ্দিকী মুখ্যমন্ত্রীর বাসভবনে তাঁর সঙ্গে দেখা করতে গেলে তিনি এই ধন্যবাদ জানান। স্থানীয় ডেইলি টাইমস অব পাকিস্তান পত্রিকা এ কথা জানায়। খবর ইউএনবির।