বাংলাদেশকে ধীরে চলতে আবারও অনুরোধ চীনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার প্রক্রিয়ায় ধীরে চলার নীতি অনুসরণের জন্য বাংলাদেশকে আবারও অনুরোধ জানিয়েছে চীন।
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং গতকাল মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীকে এ অনুরোধ জানান। তবে বাংলাদেশ চীনের অনুরোধটি শুনেছে। কোনো প্রতিক্রিয়া দেখায়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
কূটনৈতিক সূত্র জানায়, চীনের রাষ্ট্রদূত গতকাল সকালে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর দপ্তরে দেখা করেন। নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের অন্যতম চীন সংস্কার চাইলেও এ প্রক্রিয়া খুব দ্রুত শেষ না করার পক্ষপাতি। প্রকাশ্যে সংস্কারের কথা বললেও মূলত চীন নিরাপত্তা পরিষদে আপাতত স্থিতাবস্থা রাখতেই আগ্রহী।