প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, নিন্দা জানানোর অবস্থান থেকে বাংলাদেশের সরে আসা উচিত। একই সঙ্গে পাকিস্তান ও বাংলাদেশকে পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের চেষ্টা করা উচিত।
গতকাল বৃহস্পতিবার রেডিও পাকিস্তানের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর দেওয়া হয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘বাংলাদেশ আমাদের প্রতিবেশী মুসলিম দেশ। পাকিস্তান এই
দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায়।’
মুখপাত্র এক বিবৃতিতে বলেন, দোষারোপের খেলা বাংলাদেশের এড়িয়ে চলা উচিত। একই সঙ্গে এ দুই দেশের সম্পর্ক আরও জোরালো করা উচিত।