প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ত্রাসবিরোধী আঞ্চলিক অবস্থানকে শক্তিশালী করতে বাংলাদেশকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র।গত বৃহস্পতিবার বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী শফিক আহমেদ ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ওয়াশিংটনে মার্কিন আইনমন্ত্রী এরিক হোল্ডারের সঙ্গে সাক্ষাত্ করতে গেলে হোল্ডার এ অঙ্গীকার করেন।আইনমন্ত্রী শফিক আহমেদ যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার আইনগত সহযোগিতা, মুদ্রা পাচার প্রতিরোধ ও পাচার করা সম্পদ পুনরুদ্ধার নিয়ে সরকারের কার্যক্রম ও পদক্ষেপের বিষয়গুলো মার্কিন আইনমন্ত্রীকে জানান।এ সময় আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল বঙ্গবন্ধু হত্যা মামলায় রায় স্বচ্ছভাবে হওয়ার বিষয়টিও অবহিত করেন।