বাংলাদেশকে ভারতের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, ‘ভারত ও বাংলাদেশের জনগণ একে অপরের বিশ্বস্ত বন্ধু। আমি বাংলাদেশের উন্নয়নের জন্য প্রার্থনা করি।’
আজ রোববার নরেন্দ্র মোদি তাঁর মান কি বাত অনুষ্ঠানে এসব কথা বলেন। পরে মোদি টুইট বার্তায়ও এই শুভেচ্ছার কথা জানান। বাংলাদেশের জনগণের সাহস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে নেতৃত্বকে স্যালুট জানান মোদি।
এদিকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল শনিবার বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। সেখানে তিনি সরকার ও নিজের পক্ষ থেকে বাংলাদেশের সরকার ও জনগণকে উষ্ণ শুভেচ্ছা জানান।