বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ বানাতে চাই: প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘২০২১ সালের আগেই আমরা বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে চাই। এ জন্য সবাইকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।’
প্রধানমন্ত্রী গতকাল শনিবার সকালে রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪৩তম জাতীয় সমবায় দিবস উদ্বোধনকালে এ কথা বলেন। খবর বাসসের।
এলজিআরডি ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রতিমন্ত্রী মসিউর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ও সমবায়সচিব এম এ কাদের সরকার।