বাংলাদেশকে ৭৫ লাখ ইউরো দেবে ইইউ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের কৃষক ও জেলেদের খাদ্যনিরাপত্তার উন্নতির জন্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ৭৫ লাখ ইউরো দেবে। এই অর্থে কৃষক ও জেলেদের প্রশিক্ষণ, কৃষি যন্ত্রপাতি, বীজ ও সার, সেচ যন্ত্রপাতি, হাঁস-মুরগির খাবার এবং মাছ ধরার যন্ত্রপাতি দিয়ে সহায়তা করা হবে। উল্লেখ্য, উন্নয়নশীল দেশগুলোতে কৃষি উৎপাদন বাড়াতে জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থাকে (এফএও) বাড়তি আরও এক কোটি ৩২ লাখ ইউরো দিয়েছে ইইউ। এ নিয়ে এফএওকে ২২ কোটি ৮০ লাখ ইউরো দিল ইইউ।এফএওর কারিগরি সহায়তা বিভাগের সহকারী মহাপরিচালক হোসে মারিয়া সাম্পসি বলেন, পৃথিবীর প্রতি ছয়জন মানুষের মধ্যে একজন অপুষ্টিতে ভুগবে, এটা গ্রহণযোগ্য নয়। বিজ্ঞপ্তি।