প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত ওই বৈঠকে বাংলাদেশসহ আঞ্চলিক নানা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। খবর আউটলুক ইন্ডিয়ার।
জাতিসংঘ মহাসচিবের দপ্তর থেকে গতকাল বুধবার দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, বান কি মুনের সঙ্গে সুষমা স্বরাজের গত শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় ওই বৈঠক হয়। বৈঠকে তাঁরা বাংলাদেশ, নেপাল, মালদ্বীপ, পাকিস্তানসহ আঞ্চলিক ইস্যু নিয়ে মতবিনিময় করেন।
বিবৃতিতে আরও বলা হয়, দুই নেতা জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, টেকসই উন্নয়ন এবং সম্প্রতি প্রকাশিত শান্তি কার্যক্রম-সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের প্যানেলের প্রতিবেদন নিয়ে আলোচনা করেছেন। শান্তি কার্যক্রমে ভারতের অবদানের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন জাতিসংঘ মহাসচিব।