প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনায় ভুয়া জন্মসনদ এবং নম্বরপত্র তৈরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে দেশটির অপরাধ তদন্ত সংস্থা সিআইডি। আটক ব্যক্তির নাম ফাইজুল্লাহ। তিনি বাংলাদেশের নাগরিক। তিনি ঢাকার ধানমন্ডিতে থাকতেন বলে জানিয়েছে সিআইডির সূত্র। ওই ভুয়া নথি ব্যবহার করে তিনি ভারতীয় পাসপোর্ট, আধার এবং প্যান কার্ডের জন্য আবেদনের পরিকল্পনা করছিলেন। সিআইডির কর্মকর্তা রাজেশ কুমার বলেন, ওই ব্যক্তিকে আট দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পরে তাঁর বাসায় অভিযান চালিয়ে দুটি বাংলাদেশি পাসপোর্ট, ভারতীয় স্কুলের নথি উদ্ধার করা হয়েছে। ভারতীয় সনদ পাওয়ার জন্য তিনি নিজের মা-বাবার নামের স্থানে শ্বশুর-শাশুড়ির নাম ব্যবহার করেছেন। টাইমস অব ইন্ডিয়া