প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তের কাছে ভারতীয় সর্দারপাড়া সীমান্ত থেকে গতকাল বুধবার ভোরে সাজু মিয়া নামের বাংলাদেশি এক নাগরিককে আটক করেছে বিএসএফ। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভোরে বাংলাদেশি ১২-১৩ জন গরু ব্যবসায়ী সর্দারপাড়া গ্রামে ভারতীয় ব্যবসায়ীর কাছ থেকে গরু আনতে যান। গরু নিয়ে ফিরে আসার সময় কোচবিহার ১০৪ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংড়াবান্দা ক্যাম্পের সদস্যরা তাঁদের ধাওয়া করেন। এ সময় বিএসএফের সদস্যরা সাজুকে আটক করে নিয়ে যান। পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি