প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে যাওয়ার সময় ফারুক হোসেন (৩৫) নামের এক বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। গত সোমবার সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার সরকারপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফের সদস্যরা তাঁকে আটক করে ক্যাম্পে নিয়ে যান। ফারুক হোসেন একই ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত ইনছান আলীর ছেলে। কুষ্টিয়া অফিস।