প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া সীমান্তে ভারতের অংশে এক বাংলাদেশিকে আটক করেছে সে দেশের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত সোমবার রাতে জামাল হোসেন (২৮) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানায় ঠাকুরগাঁও ৩০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জামালের বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলার রায়পুর গ্রামে। কাজের সন্ধানে তিনি ভারতে গিয়েছিলেন। বিজিবি জানায়, জামালকে ফেরত চেয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। তবে বিএসএফ জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশের দায়ে আটকের পর তাঁকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।