বাংলাদেশি আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের গুলিতে বাংলাদেশের এক গরু ব্যবসায়ী আহত হয়েছেন। তাঁর নাম মোরশেদ আলী (৩৫)। তাঁকে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও আহত ব্যবসায়ীর সহযোগীরা বলেন, বুধবার রাত নয়টার দিকে উপজেলার খলিশাকোটাল সীমান্তের ৯৩৪ নম্বর পিলারের কাছে কাঁটাতারবিহীন এলাকা দিয়ে বাংলাদেশের ১২-১৪ জন গরু ব্যবসায়ী ভারতের করলা এলাকায় ঢোকেন।