বাংলাদেশি এক তরুণীকে নিজ দেশে পাঠাতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছর ধরে হোমে কাটানো বাংলাদেশি এক তরুণীকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এ জন্য বাংলাদেশ দূতাবাস ও ভারতীয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়েছে।

গতকাল মঙ্গলবার পশ্চিমবঙ্গে হুগলির মহকুমা বিচার বিভাগীয় আদালত এ নির্দেশ দেন।

এই তরুণীর এখন বয়স ২৫ বছর। বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলায়। ২০১২ সালের ১০ সেপ্টেম্বর এই তরুণীকে হুগলি জেলার চণ্ডীতলা থানার চিরকুণ্ডী এলাকায় উদ্‌ভ্রান্তের মতো ঘুরতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তাঁকে আটক করে নিয়ে যায়। পুলিশকে তিনি জানিয়েছিলেন, কাজের প্রলোভন দেখিয়ে বনগাঁ সীমান্তের রঞ্জিত সরকার নামের এক ব্যক্তি তাঁকে এখানে নিয়ে আসেন। এখানে আনার পর তাঁকে বেঙ্গালুরুতে বিক্রি করার উদ্যোগ নিলে তিনি পালিয়ে যান। পরে রঞ্জিতকে গ্রেপ্তার করে পুলিশ। আর পুলিশ হোমে ঠাঁই হয় ওই তরুণীর।