বাংলাদেশি এক তরুণের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি এক তরুণকে যুক্তরাজ্যে বসবাসের অনুমতি দিতে করা এক আবেদনের পক্ষে স্বাক্ষর করেছেন ১৮ হাজার ব্রিটিশ নাগরিক। আবদুল হাসান (১৮) নামের ওই তরুণ ১৩ বছর ধরে যুক্তরাজ্যে আছেন। তবে জাতীয় পরিচয়পত্র বা ভ্রমণসংক্রান্ত কাগজপত্র তাঁর নেই। বাংলাদেশে থাকা তাঁর বাবা-মা অসুস্থ থাকায় যুক্তরাজ্যে আত্মীয়ের কাছে এসেছিলেন আবদুল। কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় যুক্তরাজ্য ছাড়ার বা সেখানে বৈধভাবে কাজ করার অনুমতি তাঁর ছিল না। একটি কোম্পানিতে চাকরির প্রস্তাব পাওয়ার পর ২০১৬ সালে আবদুল যুক্তরাজ্যে বসবাসের অনুমতি চেয়ে আবেদন করেন। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা প্রত্যাখ্যান করে। আবদুলের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী জুনে এ ব্যাপারে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে শুনানি হবে। তাতে যদি রায় তাঁর বিপক্ষে যায়, তবে যুক্তরাজ্য ছাড়তে হবে তাঁকে। তবে পিটিশনে ব্রিটিশ নাগরিকদের স্বাক্ষর তাঁকে আশান্বিত করেছে বলে জানিয়েছেন আবদুল। দ্য স্ট্যান্ডার্ড