বাংলাদেশি ঔষধি উদ্ভিদের ডেটাবেইস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ঔষধি উদ্ভিদের ডেটাবেইসভিত্তিক এক ওয়েবসাইটের (www.mpbd.info) উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এর উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন নুরুল আনোয়ার।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষক শেখ বখতেয়ার উদ্দিন ডেটাবেইসটির সম্পাদনা করেন। উদ্ভিদবিদ্যা বিভাগের সভাপতি মোকতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন একই বিভাগের শিক্ষক এম আতিকুর রহমান, চিকির্যাসক ও ডেটাবেইসের উপদেষ্টা জাহাঙ্গীর কবির ভূঁইয়া।বক্তারা বলেন, উপমহাদেশে ভেষজ চিকির্যাসা অনেক পুরোনো। প্রথাগতভাবে দেশের বিভিন্ন চিকির্যাসাব্যবস্থায় ঔষধি উদ্ভিদের ব্যবহার হয়ে আসছে। ঔষধি উদ্ভিদের পার্শ্বপ্রতিক্রিয়া তুলনামূলক কম থাকায় বর্তমানে এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।এ ডেটাবেইসে বাংলাদেশের প্রায় ৮০০ প্রজাতির উদ্ভিদের যাবতীয় তথ্য দেওয়া হয়েছে। এতে প্রতিটি উদ্ভিদের উদ্ভিদতাত্ত্বিক-স্থানীয়-উপজাতীয়-ইংরেজি নাম, পরিবার এবং উদ্ভিদের চারিত্রিক বৈশিষ্ট্যের বর্ণনা আছে।