বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহ দেখিয়েছে সংযুক্ত আরব আমিরাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বাংলাদেশ থেকে আরও লোক নিয়োগের আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।গতকাল শুক্রবার জেনাভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার বৈঠক ও আরব আমিরাত সফর শেষে ঢাকায় ফিরে বিমানবন্দরে গতকাল শুক্রবার তিনি সাংবাদিকদের এ কথা জানান।মন্ত্রী বলেন, ইউএই সরকার বাংলাদেশি অবৈধ কর্মীদের সে দেশের শিল্পমালিকদের চাহিদা অনুযায়ী বৈধতা দেওয়ার আশ্বাস দিয়েছে।মন্ত্রী জানান, আগামী অক্টোবর মাসে ঢাকায় ১১টি জনশক্তি রপ্তানিকারক দেশের শ্রমমন্ত্রীদের নিয়ে একটি আন্তর্জাতিক শ্রম সম্মেলন হবে। গত বছর বাংলাদেশ থেকে আড়াই লাখ কর্মী ইউএইতে গেছেন। বর্তমানে সে দেশে বাংলাদেশি ১০ লাখ কর্মী রয়েছেন। তথ্য বিবরণী।