বাংলাদেশি কৃষককে অপহরণ করল ভারতীয়রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর পোরশা উপজেলার সীমান্ত-সংলগ্ন বালা শহীদ গ্রাম থেকে ভারতীয়রা গতকাল বুধবার এক বাংলাদেশি কৃষককে অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রের বিবরণ অনুযায়ী, অপহরণকারীরা উপজেলা সদরের নিতপুর পূর্ব দিয়ারাপাড়া গ্রামের কৃষক আবদুল হককে (৬০) বেদম মারধর করেন। ঘটনার সময় আবদুল হক বালা শহীদ গ্রাম-সংলগ্ন নোম্যানস ল্যান্ডের এপারে মহিষ চড়াচ্ছিলেন। অপহরণকারীরা কৃষক আবদুল হককে মারধর করার পর পাশের ভারতীয় আগড়া ক্যাম্পের বিএসএফ সদস্যদের কাছে সোপর্দ করে। জানতে চাইলে নওগাঁর ৪৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসান মোহামঞ্চদ সামসুদ্দিন কৃষক আবদুল হকের অপহূত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে চিঠি দিয়ে প্রতিবাদ জানানো হয়েছে।