বাংলাদেশি জাহাজ ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত উপকূলের আরব সাগর থেকে গতকাল রোববার বাংলাদেশি একটি জাহাজ ছিনতাই করেছে জলদস্যুরা। বাংলাদেশ নৌপরিবহন অধিদপ্তরের কর্মকর্তারা এ কথা জানান। খবর রয়টার্সের।নৌপরিবহন অধিদপ্তরের প্রধান রিয়ার অ্যাডমিরাল বজলুর রহমান সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, ‘আরব সাগরে গতকাল জলদস্যুরা এমভি জাহান মনি জাহাজটি ধাওয়া করে। পরে তারা জাহাজটি ছিনতাই করে নিয়ে যায়। এ ব্যাপারে দুবাই, সিঙ্গাপুর ও ভারতের সহায়তা চাওয়া হয়েছে। ওই জাহাজে ১৬ জন নাবিক রয়েছেন।