বাংলাদেশি জেলেরা বিচার বিভাগীয় হেফাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের ভারতীয় অংশে গ্রেপ্তার হওয়া ৩৫ বাংলাদেশি জেলেকে বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। গত শনিবার পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের মহকুমা বিচার বিভাগীয় হাকিমের আদালত তাঁদের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন।
গত শুক্রবার ভারতীয় সমুদ্র সীমানায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জ থানার পুলিশ মৎস্যজীবীদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত জেলেরা বাংলাদেশের বরগুনা জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। এঁদের কাছ থেকে পুলিশ মাছ ধরার দুটি ট্রলারসহ এক টন মাছ আটক করে।