বাংলাদেশি তাসলিম লিসবনের কমিশনার নির্বাচিত হলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানা তাসলিম
রানা তাসলিম

পর্তুগালের রাজধানী লিসবনের সিটি করপোরেশন নির্বাচনে কমিশনার পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সন্তান রানা তাসলিম। গত ২৯ সেপ্টেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিক ইব্রাহীম খলিলুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
রানা তাসলিম অল ইউরোপিয়ান বাংলাদেশ সংগঠনের উপদেষ্টা এবং বর্তমান বিরোধী দল সোশ্যালিস্ট পার্টি পিএসের প্রতিনিধি হিসেবে কাজ করছেন। রানা তাসলিম লিসবন সিটি করপোরেশনের কমিশনার নির্বাচিত হওয়ায় লিসবনে দায়িত্বরত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ, অল ইউরোপিয়ান বাংলাদেশের সভাপতি জয়নুল আবেদিনসহ অনেকে তাঁকে অভিনন্দন জানিয়েছেন। রানা তাসলিম ২৩ বছর ধরে লিসবনে বসবাস করছেন। তিনি স্থানীয় ট্রাইব্যুনালের অফিশিয়াল দোভাষী হিসেবে কাজ করছেন ১৮ বছরেরও বেশি সময় ধরে।