বাংলাদেশি তিন কিশোরকে ফেরত দিয়েছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরাম সীমান্ত থেকে ধরে নেওয়ার ২২ দিন পর তিন বাংলাদেশি কিশোরকে ছেড়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত শুক্রবার সন্ধ্যায় তিন কিশোরকে বিলোনিয়া সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে পাঠানো হয়।
ছাড়া পাওয়া কিশোরেরা হলো বাউর পাথর গ্রামের অদু মিয়ার ছেলে জাহিদ হোসেন (১৩), কালা মিয়ার ছেলে ছৈয়দ আলী (১৪) ও নুরুল ইসলামের ছেলে মো. রুবেল (১৬)।
৪ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল খালেদ মাহমুদ জানান, গত ৩০ আগস্ট ফেনীর পরশুরামের বিলোনিয়া সীমান্ত এলাকা থেকে বিএসএফ সদস্যরা ওই তিন কিশোরকে ধরে নিয়ে যায়। তবে ওই কিশোরদের আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করার কথা থাকলেও তাদের গোপনে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিশোরদের পরিবারগুলো বিজিবিকে বিষয়টি নিশ্চিত করেছে।