বাংলাদেশি নাগরিক হত্যায় ভারতের কাছে প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে নিরীহ বাংলাদেশি নাগরিক মো. দরুল ইসলাম হত্যার প্রতিবাদ জানিয়েছে ঢাকা। পাশাপাশি বাংলাদেশ ওই হত্যার জন্য দোষী ব্যক্তিদের শাস্তির দাবি করেছে।গতকাল সোমবার বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে ওই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ঢাকায় ভারতীয় হাইকমিশনে চিঠি দিয়ে বাংলাদেশের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে। ওই হত্যার তদন্ত ও দোষী বিএসএফের সদস্যদের শাস্তি দেওয়ার কথাও উল্লেখ করেছে বাংলাদেশ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে গত বুধবার বিএসএফের গুলিতে দরুল ইসলাম (৩৯) প্রাণ হারান।