প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের এক নাগরিকের ওপর শারীরিক নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর বিবিসির।পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলার পুলিশপ্রধান দীপঙ্কর ভট্টাচার্য বিবিসিকে বলেছেন, ডাক্তারি পরীক্ষায় ওই ব্যক্তির ওপর শারীরিক নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে।উত্তর দিনাজপুর জেলার অধীন মালং সীমান্তচৌকিতে সম্প্রতি বিএসএফের হাতে আটক হন বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বাসিন্দা মো. রবিউল ইসলাম।প্রশাসনের সূত্রগুলো বলছে, রবিউল অভিযোগ করেছেন বিএসএফের হেফাজতে তাঁর শরীরের গোপন অঙ্গ ও অন্যান্য জায়গায় বৈদ্যুতিক শক দেওয়া হয়েছে। এই অবস্থায় বিএসএফের কাছ থেকে তাঁকে নিজেদের হেফাজতে নিতে অস্বীকার করে রাজ্যপুলিশ। পরে ডাক্তারি পরীক্ষায় নির্যাতনের এ অভিযোগ প্রমাণিত হয়। জেলার হেমতাবাদ থানায় এ ব্যাপারে একটি ডায়েরি করা হয়েছে।