প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউজিল্যান্ডের দক্ষিণ অকল্যান্ড এলাকা থেকে একজন বাংলাদেশি তরুণ দুই মাস ধরে নিখোঁজ রয়েছেন। তাঁর নাম হেলাল উদ্দিন। বয়স ২৫ বছর। ম্যানুকাউ কাউন্টিজের পুলিশ এক বিবৃতিতে জানায়, হেলালকে গত ৪ ডিসেম্বর থেকে পাওয়া যাচ্ছে না। তিনি টরাঙ্গা এলাকায়ই থাকতে পারেন। পরিবারের সদস্যরা তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। কেউ হেলালের খোঁজ পেলে অকল্যান্ডের ০৯২৬১১৩০০ নম্বরে কনস্টেবল স্যাম ম্যাইয়াভাকে ফোন করতে বলা হয়েছে। স্টাফ ডট সিও ডট এনজেড