বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের লিডসে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের গুলিতে সোহেল হোসেন (৩৩) নামের বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্যক্তি নিহত হয়েছেন। গত সোমবার স্থানীয় সময় রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। এতে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ; তবে পরিচয় প্রকাশ করা হয়নি। তাদের বয়স ১৬ থেকে ১৯ বছরের মধ্যে। হত্যাকাণ্ডটি পরিকল্পিত বলে ধারণা করা হচ্ছে। সোহেলের বাবা মান্নান হোসেন দীর্ঘদিন ধরে সপরিবারে লিডসে বসবাস করছেন। তাঁদের আদি বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলায়।