বাংলাদেশি নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লেকউড শহরে গত বৃহস্পতিবার দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এবাদ আহমেদ (২৪) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নগরীর ডেলএমো বুলুভার্ড এবং ক্লার্ক অ্যাভিনিউ মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, দুর্ঘটনার সময় এবাদ একটি গাড়িতে যাত্রীর আসনে বসা ছিলেন। সম্প্রতি কলেজ গ্র্যাজুয়েশন করার পর এবাদ আহমেদ ভালো চাকরি পেয়েছিলেন।