বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুবাইয়ে নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় দুর্ঘটনায় হেমন্ত রুদ্রপাল (৩০) নামের বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। গত মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
হেমন্ত মৌলভীবাজারের জুড়ী উপজেলার বিনন্দপুর গ্রামের বাসিন্দা জীবন রুদ্রপালের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, হেমন্ত ছয়-সাত বছর ধরে দুবাইয়ের ফুজিরা শহরে বাস করছিলেন।