প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশি কারখানার তৈরি পোশাক নিয়মিত পরেন বাংলাদেশে নবনিযুক্ত কানাডার হাইকমিশনার বেনওয়া পিয়ের লাঘামে। তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ কার্যালয়ে সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করতে গতকাল সোমবার বাংলাদেশি শার্ট পরে এসেছিলেন। নিজেই সেটি বললেন, ‘এটি বাংলাদেশের তৈরি। আমার ৮০ শতাংশ পোশাকই বাংলাদেশের তৈরি।’ তার আগে বিশ্বকাপে অসাধারণ খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে শুভকামনা জানান এই হাইকমিশনার।