বাংলাদেশি বংশোদ্ভূত নিনা আহমেদ ওবামা প্রশাসনে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত নারী নিনা আহমেদ। হোয়াইট হাউস থেকে গত বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
বিবৃতিতে জানানো হয়, এশিয়ান আমেরিকানস অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডারসের (এএপিআইস) ১৪ সদস্যের উপদেষ্টা কমিশনের একজন সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে নিনা আহমেদকে। কমিশনের সদস্যরা দেশজুড়ে এএপিআইস নাগরিকদের কেন্দ্রীয় কর্মসূচিতে অন্তর্ভুক্তির উপায় নিয়ে প্রেসিডেন্টকে পরামর্শ দেবেন।
নিনা ফিলাডেলফিয়াভিত্তিক রিয়েল এস্টেট কোম্পানি জেএনএ ক্যাপিটালের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও মালিকানার অংশীদার। টাইমস অব ইন্ডিয়া।