বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটেনের পার্লামেন্টের সদস্য (এমপি) স্টিফেন টিমসকে হত্যার চেষ্টার অপরাধে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক রোশোনারা চৌধুরীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন সে দেশের আদালত। গতকাল বৃহস্পতিবার ইংল্যান্ডের কেন্দ্রীয় অপরাধ আদালত (দি ওল্ড বেইলি হিসেবে পরিচিত) এই রায় দেন।আদালত সূত্রে জানা গেছে, গত মে মাসে লন্ডনের পূর্বাঞ্চলীয় নিউহ্যাম এলাকায় স্টিফেন টিমসকে দুবার ছুরিকাঘাত করেন রোশোনারা। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সময় টিমস ইরাক যুদ্ধের পক্ষে ভোট দিয়েছিলেন। সেই ক্ষোভ থেকে তাঁকে হত্যার চেষ্টা করেন ২১ বছর বয়সী ওই ব্রিটিশ ছাত্রী।আদালতে শুনানির সময় বিচারক জানান, ইরাক যুদ্ধের পক্ষে ভোট দিয়েছিলেন এমন এমপিদের একটি তালিকা তৈরি করেন রোশোনারা। তাঁকে মুক্ত অবস্থায় থাকতে দিলে এমপিদের জন্য তিনি হুমকির কারণ হতে পারেন।