বাংলাদেশি বন্দীদের কথা শুনলেন বিচারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনায় সদ্য দায়িত্ব নেওয়া জেলা ও দায়রা জজ রবীন্দ্রনাথ সামন্ত গত রোববার বসিরহাট মহকুমা শহরের উপকারাগার পরিদর্শনে যান। সেখানে আটক থাকা ২৯৫ জন বন্দীর মধ্যে ১৩২ জনই ‘বাংলাদেশি’। রবীন্দ্রনাথ সামন্ত উপকারাগারে গিয়ে বন্দীদের নানা কথা শোনেন। তিনি বিশেষ করে ‘বাংলাদেশি’ বন্দীদের বক্তব্য শোনেন। ওই বন্দীরা যাতে দ্রুত বিচার এবং মুক্তি পায় সে বিষয়ে পরামর্শও দেন তিনি। একই দিন তিনি বসিরহাটের মহকুমা আদালত এবং কোর্ট লকআপও পরিদর্শন করেন।