বাংলাদেশি বন্দীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর উপকারাগারে বিচারাধীন এক বাংলাদেশি বন্দীর মৃত্যু হয়েছে। তাঁর নাম হানিফ শেখ (২৮), বাড়ি রাজশাহীতে। বেআইনি অনুপ্রবেশের অভিযোগে গত ২১ জুলাই রাতে তাঁকে সামশেরগঞ্জ থানার ধুলিয়ান বাজার থেকে গ্রেপ্তার করে পুলিশ। আদালত ও কারাগার সূত্রে জানা গেছে, ২২ জুলাই হানিফ শেখকে জঙ্গিপুর মহকুমা বিচার বিভাগীয় আদালত জেল হেফাজতে পাঠান। জঙ্গিপুর উপকারাগারে গত সোমবার রাতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নেওয়া হয়। মঙ্গলবার ভোরে তাঁর মৃত্যু হয়।