বাংলাদেশি ব্যবসায়ী দক্ষিণ আফ্রিকায় খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার রাস্টনবার্গ শহরে গত শনিবার রাতে মো. এয়াকুব বাবলু (৫২) নামে এক ব্যবসায়ীকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। তাঁর বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের হীরাপুর গ্রামে।নিহত মো. এয়াকুবের ছোট ভাই মাতুভূঞা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইসহাক জগলু জানান, দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত এলাকার অন্য ব্যবসায়ীদের মাধ্যমে তিনি তাঁর ভাইকে হত্যার বিষয়টি নিশ্চিত হয়েছেন। তাঁরা তাঁকে জানিয়েছেন কয়েক দিন থেকে কয়েকজন কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী তাঁর ভাইয়ের দোকানে গিয়ে চাঁদা দাবি করছিল। শনিবার রাত নয়টার দিকে সন্ত্রাসীরা তাঁকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। এয়াকুব ১৭ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করে আসছিলেন।