বাংলাদেশি মাছের চাহিদা সীমান্ত হাটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তের তারাপুর-কমলাসাগর সীমান্ত হাট বসে প্রতি রোববার। এই হাট থেকে বাংলাদেশের মাছ কিনতে চায় ভারতের মানুষ। কিন্তু সেখানে মাছ বিক্রির সুযোগ নেই। শনিবার কমলাসাগর সীমান্তচৌকিতে বাংলাদেশ-ভারত যৌথ সীমান্ত ব্যবস্থাপনা কমিটির বৈঠকে বিষয়টি তোলা হয় ভারতের পক্ষ থেকে। এ সময় ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহানূর আলম বলেন, ওই হাটে মাছ বিক্রির একটি প্রস্তাব বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমতি পেলে হাটে বাংলাদেশি মাছ বিক্রি শুরু হবে। আসাম ট্রিবিউন