বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশে তৈরি মুঠোফোনসেট ‘ওকে মোবাইল’। এর স্পনসর দেশের দুটি প্রতিষ্ঠিত গ্রুপ ইনডিগো বিডি ও শান্তা গ্রুপ। জামিল উদ্দিন কোম্পানিটির চেয়ারম্যান ও নাহিদ নরিন জাহান ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন। শুরুতে কোম্পানিটি চারটি মডেলের মুঠোফোনসেট বাজারে নিয়ে আসছে। শিগগিরই নতুন নতুন মডেল ও যুগোপযোগী মুঠোফোনসেট গ্রাহকদের উপহার দেবে ‘ওকে মোবাইল’। এ ছাড়া ট্যাব, পিএসটিএন মুঠোফোনসেট, ইন্টারনেট মডেম দেশেই তৈরি এবং বাজারজাত করার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে ঢাকায় দুটি নিজস্ব সেলস অ্যান্ড সার্ভিস সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। এর একটি মোতালেব প্লাজায় ও অন্যটি সুন্দরবন স্কয়ারে। পর্যায়ক্রমে সারা দেশে ১৬টি আউটলেট প্রতিষ্ঠা করা হবে। ‘ওকে মোবাইল’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে রাজি হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তারিন। বিজ্ঞপ্তি।