বাংলাদেশি মেয়েটি ফিরে আসছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের কেরালায় গ্রেপ্তার হওয়া ১৬ বছর বয়সী বাংলাদেশি একটি মেয়েকে ফেরত পাঠানো হচ্ছে। গত শুক্রবার কেরালার কোজিকোড় জেলার শাসক সি এ লোধা এই আদেশ দেন বলে ভারতীয় ইংরেজি দৈনিক দ্য হিন্দুতে গতকাল শুক্রবারের এক প্রতিবেদনে বলা হয়। মেয়েটিকে দুই দিনের মধ্যে ফেরত দেওয়ার আদেশ দেন জেলা শাসক।
বাংলাদেশের মেয়েটিকে গত মে মাসে ফরেনার্স অ্যাক্ট লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করে স্থানীয় থামারাসেরি থানার পুলিশ। পুলিশের অনুসন্ধানে মেয়েটির বয়স ২০ বলে উল্লেখ করা হয়েছিল। মেয়েটি পরে কোজিকোড়ে জেল খাটে। পরে পুনর্জীনি নামে স্থানীয় আইনজীবীদের একটি সংগঠন বাংলাদেশ থেকে মেয়েটির জন্ম সনদ জোগাড় করে। সেখানে দেখা যায়, মেয়েটির বয়স ১৬। বলা হচ্ছে, ভারতের আন্তরাজ্য যৌন অপরাধী চক্রের শিকার হয় মেয়েটি। সে এখন ছয় মাসের অন্তঃসত্ত্বা।