বাংলাদেশি শান্তিরক্ষী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স করপোরাল মো. নজরুল ইসলাম (৩২) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। খবর বাসসের।
নজরুল ইসলামের বাড়ি পাবনার ভাঙ্গুরা থানার সাতবাড়িয়া গ্রামে। গতকাল সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ এপ্রিল মিশন এলাকায় সড়ক দুর্ঘটনায় নজরুল মাথায় গুরুতর আঘাত পান। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর লাশ শিগগিরই দেশে আনা হবে।
নজরুলের অকালমৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনী গভীর শোক প্রকাশ করেছে এবং তাঁর পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছে।