বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইভরি কোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূমিকার প্রশংসা করেছেন দেশটিতে জাতিসংঘ মহাসচিবের উপ বিশেষ প্রতিনিধি সায়মন মুনজু। বাংলাদেশের একটি সংসদীয় কমিটির সফররত প্রতিনিধিদল তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এ প্রশংসা করেন তিনি। খবর বাসসের।
দশম জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির ওই প্রতিনিধিদল ২৮ জুলাই সায়মন মুনজুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া। সাক্ষাৎকালে বাংলাদেশকে শান্তিপ্রিয় একটি দেশ হিসেবেও আখ্যা দেন সায়মন মুনজু।
এদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির আরেকটি প্রতিনিধিদল বর্তমানে কঙ্গোতে রয়েছে। এ দলের নেতৃত্বে রয়েছেন সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. ফারুক খান। প্রতিনিধিদলটি কঙ্গোতে বাংলাদেশি শান্তিরক্ষীদের কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি ২৮ জুলাই জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত মার্টিন কবলারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।