বাংলাদেশি শিক্ষার্থী চায় ত্রিপুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ত্রিপুরা রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো এখন বাংলাদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করতে চাইছে। ইতিমধ্যে ত্রিপুরার কেন্দ্রীয় সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রতিবেশী বাংলাদেশের শিক্ষার্থীরা পড়াশোনা করছেন। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো চাইছে, ভারতীয় ভাতাপ্রাপ্ত শিক্ষার্থীরা কলকাতা বা অন্যত্র যাওয়ার বদলে বাংলাভাষী ত্রিপুরাতেও আসুক। এর জন্য ত্রিপুরার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের তরফে একটি দল সামনের মাসেই সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম প্রভৃতি জেলায় যাবে। ভারত সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয় পরিচালিত বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার নরেন্দু ভট্টাচার্য প্রথম আলোকে জানান, আরও বেশি করে বাংলাদেশি শিক্ষার্থী ত্রিপুরায় যাতে পড়তে আসে এ কারণে বিশ্ববিদ্যালয়ের নিয়মনীতিতেও কিছু পরিবর্তন করা হয়েছে। তাঁর দাবি, এমবিএ, ইঞ্জিনিয়ারিং সায়েন্সসহ বেশ কিছু বিষয়ে বাংলাদেশে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের চাহিদা রয়েছে। কিন্তু সঠিক যোগাযোগ না থাকায় তাঁরা শিক্ষার্থী সেভাবে পাচ্ছেন না।