প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের কানেটিকাট অঙ্গরাজ্যের নিউটাউন শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে গত শুক্রবার এক বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছে ২২ শিক্ষার্থীসহ ২৮ জন। ওই বিদ্যালয়ের একমাত্র বাংলাদেশি ছাত্র মামনু আহমেদ ঘটনার সময় বিদ্যালয়ে থাকলেও নিরাপদে বের হতে পেরেছে।মামনুর বাবা মাহবুব আহমেদ প্রথম আলোকে জানান, তাঁর ছেলে নিউটাউনের স্যান্ডি হুক বিদ্যালয়ে প্রথম গ্রেডে পড়ে। ঘটনার দিন সকাল ১০টার দিকে বিদ্যালয় থেকে তিনি একটি ফোন পান। এর আগে তিনি জানতে না, সেখানে কী ঘটে গেছে।মাহবুব আহমেদ আরও জানান, ফোন পাওয়ার পরপরই মামনুর মা সাইয়েদা আহমেদ বিদ্যালয়ে ছুটে যান। এরপর পুলিশ সন্তানকে তাঁর হাতে তুলে দেয়। ছেলেকে জীবিত অবস্থায় ফিরে পেয়ে তাঁরা মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞ।