যুক্তরাজ্যের লিভারপুল হোপ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের ২০১২ সালের বৃত্তি বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভিআইপি লাউঞ্জে লিভারপুল হোপ বিশ্ববিদ্যালয় ও ইন্টারন্যাশনাল এডুকেশন কাউন্সিলিং সেন্টার (আইসিসি) যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়।সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশি শিক্ষার্থী-দের জন্য বিভিন্ন পর্যায়ে বৃত্তি প্রদান করছে। এর মধ্যে এক হাজার থেকে তিন হাজার পাউন্ডের বৃত্তি রয়েছে। প্রথম বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য তা ওভারসিজ স্কলারশিপের মাধ্যমে দেওয়া হয়। আরও আছে চার হাজার ২৫০ থেকে পাঁচ হাজার ৫৫০ পাউন্ডের বৃত্তি, যা ইন্টারন্যাশনাল পোস্ট গ্র্যাজুয়েট স্কলারশিপের মাধ্যমে দেওয়া হয়। বিস্তারিত জানতে একটি ওয়েবসাইটে প্রবেশ করতে অনুরোধ জানানো হয়েছে। ওয়েবসাইটটি হচ্ছে—http://www.hope.ac.uk/prospective/countries/bangladesh.সংবাদ সম্মেলনে বিভিন্ন জাতীয় পত্রিকার সাংবাদিকসহ আরও উপস্থিত ছিলেন লিভারপুল হোপ ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট ম্যানেজার ন্যান্সি কুক, আইসিসির ব্যবস্থাপনা পরিচালক এম এস এ সুমন, টেকনিক্যাল ডিরেক্টর মো. তৌহিদুল আলম ও সাজিয়া আলম। বিজ্ঞপ্তি।