বাংলাদেশি শ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়ার জর্জ টাউনে কংক্রিটের খণ্ডের নিচে চাপা পড়ে এক বাংলাদেশি নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। গতকাল সোমবার স্থানীয় সময় রাত সাড়ে নয়টার দিকে জালান আহমাদ শাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মালয়েশিয়ার দ্য স্টার পত্রিকার অনলাইন সংস্করণে এ খবর দেওয়া হয়েছে।
নিহত শ্রমিকের নাম শুধু সুহাইমি বলে জানিয়েছে পুলিশ। তাঁর বয়স ত্রিশের কোঠায়। ধ্বংসস্তূপের নিচ থেকে এক ঘণ্টা পর সুহাইমির লাশ উদ্ধার করা হয়। এ দুর্ঘটনায় অন্য এক শ্রমিক আহত হয়েছেন।